ইংল্যান্ড দলে গিবসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে ভরাডুবির পর ইংল্যান্ড দলে একটা রদবদল প্রত্যাশিতই ছিল। ইংল্যান্ডের ফাস্ট বোলিং কোচের দায়িত্বে আবার ফিরে এলেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার ওটিস গিবসন। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় এই দায়িত্ব পালন করেছিলেন ৪৬ বছর বয়সী গিবসন। এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন গত বছর পর্যন্ত। সামনের এপ্রিল থেকে অ্যান্ডারসন-ফিনদের সঙ্গে কাজ শুরু করবেন গিবসন। ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, গিবসনের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি করা হয়েছে। তবে এই পদটা গত সেপ্টেম্বর থেকেই ফাঁকা ছিল, বিগ ব্যাশ দল মেলবোর্ন রেনেগেডসে কাজ করার জন্য ওটি ছেড়ে গিয়েছিলেন ডেভিড সেকার। এএফপি।