ইংল্যান্ড না নিউজিল্যান্ড—ফাইনালে যাবে কোন দল?

গত বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুধাবিতে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। আইসিসির বৈশ্বিক ইভেন্টে সর্বশেষ এ দুটি দল মুখোমুখি হয়েছিল গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে।

সেই ম্যাচটি অনেকের চোখেই ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ। সুপার ওভারেও টাই হওয়ার পর বাউন্ডারি নিয়মে জিতেছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের দিক থেকে তাই আজকের ম্যাচটি লর্ডসের সেই ‘দুঃখ’ ভোলার লড়াই।

সুপার টুয়েলভে এক ম্যাচ হেরেছে ইংল্যান্ড। বাকি চারটি জিতে উঠে এসেছে সেমিফাইনালে। নিউজিল্যান্ডও চার জয় ও এক হারে সেমিফাইনালে উঠেছে। চোটের কারণে বিশ্বকাপ থেকে জেসন রয়ের ছিটকে পড়া ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা।

চোট আছে নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনেরও। টি-টোয়েন্টিতে এর আগে ২১ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ১২ ম্যাচ জিতে এগিয়ে ইংল্যান্ড। নিউজিল্যান্ড জিতেছে ৭ ম্যাচ। বাকি ২ ম্যাচের মধ্যে একটি টাই, অন্যটি ফল হয়নি।

আজ সেমিফাইনালে জিতবে কোন দল? ভোটে আপনার মতামত দিন।