ইংল্যান্ড সিরিজেই ডিআরএস নিচ্ছে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালে ক্রিকেটে চালু হয়েছে রিভিউ বা ডিআরএস। অন্য দলগুলো যখন বাড়তি এই সুবিধা নিয়েছে দুহাত পেতে, ভারত তখন সচেতনে এড়িয়ে গেছে এ পদ্ধতিকে। এলবিডব্লুর সিদ্ধান্তে হক-আই প্রযুক্তির ব্যবহারে আস্থা না থাকায় ডিআরএস ব্যবহারে বরাবর আপত্তি করেছে ভারত। তবে আসন্ন ইংল্যান্ড সিরিজে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরীক্ষামূলকভাবে ইংল্যান্ড সিরিজে ডিআরএস ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ১৯ অক্টোবর দিল্লিতে ডিআরএস নিয়ে আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইসের একটি পরিবেশনার পর কাল এ সিদ্ধান্ত জানিয়েছে বিসিসিআই। হক-আইকে নিখুঁত করতে ব্যবহৃত হওয়া আলট্রা এজ প্রযুক্তি এমআইটি দ্বারা স্বীকৃত হওয়ার পরই বিসিসিআই ডিআরএস নিয়ে নিজেদের অনড় অবস্থান থেকে সরে এসেছে। রয়টার্স।