ইংল্যান্ড ২০: ৪ শ্রীলঙ্কা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ছেলেদের ক্রিকেটেও শুরু হলো পয়েন্টের হিসাবে সিরিজজয়ী নির্ধারণ পদ্ধতি। তাতে শ্রীলঙ্কাকে ২০-৪ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করল ইংল্যান্ড। এই পদ্ধতিতে টেস্টে ৪, আর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ২ পয়েন্ট পেয়েছে জয়ী দল। তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে শেষ হওয়ায় ইংল্যান্ড পেয়েছে ১০ পয়েন্ট, শেষ ম্যাচ ড্র করায় শ্রীলঙ্কার পয়েন্ট ছিল ২। ওয়ানডে সিরিজে ৩ ম্যাচ জিতেছে ইংল্যান্ড, বাকি ২ ম্যাচের একটি হয়েছে টাই, আরেকটি বৃষ্টিতে পরিত্যক্ত। এতে ইংল্যান্ডের প্রাপ্তি ৮ পয়েন্ট, শ্রীলঙ্কার ২ পয়েন্ট। একমাত্র টি-টোয়েন্টিও জেতায় ইংল্যান্ড সিরিজে মোট পেয়েছে ২০ পয়েন্ট। ক্রিকইনফো।