ইংল্যান্ডও আছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। তবে বিশ্বকাপের নকআউট পর্বেও থাকছে ইংলিশরা!
কেমন গোলমেলে মনে হচ্ছে? ইংল্যান্ডকে টিকিয়ে রাখছেন আসলে ম্যাচ অফিশিয়ালরা। চারটি কোয়ার্টার ফাইনালের প্রতিটিতেই আছেন কোনো না কোনো ইংলিশ আম্পায়ার। ১৮ মার্চ সিডনির প্রথম শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার ফাইনালে খেলা পরিচালনা করবেন অস্ট্রেলীয় রড টাকারের সঙ্গে ইংল্যান্ডের নাইজেল লং। টিভি আম্পায়ারও থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। পরের দিন মেলবোর্নে বাংলাদেশ-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের আলিম দারের সঙ্গে মাঠে থাকবেন ইংলিশম্যান ইয়ান গোল্ড। ২০ মার্চের অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে মাঠে কোনো ইংলিশ আম্পায়ার না থাকলেও ওই ম্যাচের টিভি আম্পায়ার এক ইংলিশম্যান—রিচার্ড ইলিংওয়ার্থ। ২১ মার্চ ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টারে অস্ট্রেলিয়ার ব্রুস অক্সেনফোর্ডের সঙ্গে মাঠে থাকবেন কেটেলবরো। ইংল্যান্ডের আরেকজন ক্রিস ব্রড থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে। এএফপি।