ইংল্যান্ডের আগেই আসছে আফগানিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তান আসছে বাংলাদেশে। ছবি: এএফপি।
আফগানিস্তান আসছে বাংলাদেশে। ছবি: এএফপি।

ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে দুদিন আগেও অনিশ্চয়তা ছিল। আফগানিস্তানের সঙ্গে আলোচনাটা এগিয়ে গিয়েছিল এই ফাঁকেই। সব ঠিক থাকলে ইংল্যান্ডের আগে তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারে আফগানিস্তান ক্রিকেট দল।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজ এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘সম্ভাব্য অনেক কিছু নিয়েই আলোচনা হচ্ছে। আশা করি দ্রুতই আপনাদের কিছু জানাতে পারব।’ তবে একটি সূত্রে জানা গেছে, আজ মিরপুরে অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিরিজের সম্ভাব্য সময় আগামী মাসের শেষ সপ্তাহ।