ইংল্যান্ডের ভেট্টোরি শরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে সাত শরও বেশি উইকেট তাঁর। স্পিনের গুরু হিসেবে এমন একজন অনেকের কাছেই খুব কাঙ্ক্ষিত। ভবিষ্যতের স্পিনারদের গড়ে তুলতে নিউজিল্যান্ডের সাবেক এই বাঁহাতি স্পিনারের শরণ নিচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গতকাল এক ঘোষণায় ইসিবি জানিয়েছে আগামী নভেম্বরে দুবাইতে ১০ দিনের এক অনুশীলন শিবিরে ২০ জনেরও বেশি নবীন ইংলিশ স্পিনারকে দীক্ষা দেবেন ৩৬ বছর বয়সী ভেট্টোরি।
বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভেট্টোরি। এর আগেই অবশ্য কোচিং ক্যারিয়ার শুরু করে দিয়েছেন আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ হিসেবে। বিশ্বকাপের পর হয়েছেন বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের প্রধান কোচ। ইপিপির স্পিন বোলিং কোচ পিটার সাচ স্বাগত জানিয়েছেন ভেট্টোরিকে, ‘প্রায় দুই দশক ধরে ড্যানিয়েল বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল ও সম্মানিত স্পিনার। এই শীতে ইংল্যান্ড পারফরম্যান্স প্রোগ্রামে তাঁর অভিজ্ঞতা যোগ করতে পেরে আমরা উচ্ছ্বসিত।’ এএফপি।