ইংল্যান্ডের রান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব ওয়ানডের সর্বোচ্চ ইনিংসটা ফসকে গেছে মাত্র ৬ রানের জন্য। তবু আফসোস নেই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার ড্যান লরেন্সের। দল যে জিতেছে ২৯৯ রানের ব্যবধানে। ১৭৪ রানে আউট হওয়ার আগে রেকর্ডটা তাঁর অবশ্য জানাই ছিল না।
গ্রুপ ‘সি’র ম্যাচে ফিজির বিপক্ষে ইংল্যান্ড প্রথম উইকেট হারায় ২২ রানে। এরপর জ্যাক বার্নহামের সঙ্গে ৩০৩ রানের জুটি গড়েছেন লরেন্স। যুব ওয়ানডে এই প্রথম ৩০০ রানের জুটি দেখল। বার্নহাম আউট হয়েছেন ১৪৮ রান করে। ৩ উইকেটে ইংল্যান্ড তোলে ৩৭১ রান।
ফিজি অলআউট ৭২ রানে। ইংল্যান্ডের ২৯৯ রানের জয়টি রানের হিসাবে যুব ওয়ানডেতে তৃতীয় বৃহত্তম।