ইংল্যান্ডের লক্ষ্য ৩০৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের চতুর্থ ওয়ানডেতে শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ১৯তম ওভারে বৃষ্টির বাগড়ায় ওভার কমে এলে সেটিই রূপ নিল রানবন্যায়। ৪২ ওভারে নেমে আসা ইনিংসে চার ব্যাটসম্যানের ফিফটিতে ৩০৫ রান করেছে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৭৭ কুশল মেন্ডিসের। ৩০৮ রানের লক্ষ্যে ইংল্যান্ডের শুরুটাও হয়েছে দারুণ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১১০ রান করেছে ইংল্যান্ড। ৪৭ বলে ৬৯ রান করে অপরাজিত ছিলেন জেসন রয়। স্টার স্পোর্টস।