ইংল্যান্ডের লক্ষ্য ৩৫০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচে করেছিলেন ১১৮। কাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি পাননি কেন উইলিয়ামসন। তবে নিউজিল্যান্ডের ৩৪৯/৭ স্কোরে সর্বোচ্চ অবদান তাঁরই। ১২ চার ও ১টি ছয়ে ৭০ বলে করেছেন ৯০। কিউই ইনিংসে ফিফটি করেছেন গাপটিল (৫৩) ও এলিয়টও (৫৫)। ট্রেন্ট ব্রিজে জয়ের জন্য ৩৫০ রানের লক্ষ্য নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড ১৭.৩ ওভারে রয় (৩৮) ও হেলসকে (৬৭) হারিয়ে করেছে ১৪৪। ক্রিকইনফো।