ইংল্যান্ডের সঙ্গে সাকলায়েন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সফরে ইংল্যান্ড দলে যুক্ত হবেন সাকলায়েন মুশতাক। নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের জন্যই স্পিন পরামর্শক হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাকলায়েনের ভারতীয় ভিসা পাওয়া নিয়ে একটা সংশয় ছিল। কিন্তু ১৫ দিনের ভিসা পাওয়ায় সেটিও দূর হয়ে গেছে। এর আগে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সিরিজের সময় স্পিন কোচ হিসেবে ইংল্যান্ড দলে কাজ করেছিলেন সাকলায়েন। বাংলাদেশ সফরের পর ভারতে ৫ টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ক্রিকইনফো।