ইউনিসের ডাবল সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিস খান: ২১৮
ইউনিস খান: ২১৮

সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন আগের দিনই। কাল নিজেকে আরও উঁচুতে নিয়ে গেছেন ইউনিস খান, পেয়ে গেছেন নিজের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। পাকিস্তানও অলআউট হওয়ার আগে ৫৪২ রানের চূড়ায় উঠেছে। ওভাল টেস্টের তৃতীয় দিনে কাল ইউনিসকে শুরুতে সঙ্গ দিয়েছেন সরফরাজ আহমেদ। দুজন সপ্তম উইকেট জুটিতে তুলেছেন ৭৭ রান। আমিরকে নিয়ে নবম উইকেটে ইউনিস ৯৭ রানের জুটি গড়েছেন আক্রমণাত্মক ব্যাটিংয়ে। ইউনিস ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন মঈন আলীর বলে ছক্কা মেরে। ২১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই হোঁচট খেয়েছে ইংল্যান্ড। ৭ রানে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে ফিরিয়ে দিয়েছেন ওয়াহাব রিয়াজ। এর পর ফিরে গেছেন হেলস, রুটরাও। দিন শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮৮। ক্রিকইনফো।