ইউল্যাব ফেয়ার প্লে ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আজ ঢাকায় শুরু অষ্টম ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি-টোয়েন্টি ক্রিকেট। অংশ নেওয়া দলগুলোর মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ও প্রতিযোগিতার ইতিবাচক মনোভাব গড়তেই এই টুর্নামেন্ট হচ্ছে ২০০৬ সাল থেকে। এবারের ২১ দিনের টুর্নামেন্ট সামনে রেখে কাল বিওএতে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজক ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান। বক্তব্য রাখেন টুর্নামেন্টের উপদেষ্টা জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।