প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে বোলারদের বেধড়ক পেটানোর খ্যাতি আছে তাঁর। তবে মঙ্গলবারের ‘পেটানো’টা খ্যাতি নয়, কুখ্যাতিই। ভদোদরায় বরোদা-জম্মু ও কাশ্মীরের ম্যাচে যখন আউট হয়ে ইউসুফ পাঠান ড্রেসিংরুমে ফিরছিলেন, গ্যালারি থেকে তাঁকে উদ্দেশ করে কটূক্তি করে কিছু দর্শক। বরোদার অন্য দুই ব্যাটসম্যান কেদার দেবধর ও আম্বাতি রায়ডুকে লক্ষ করেও কটূক্তি করেছিলেন তাঁরা। সব মিলিয়ে মেজাজ হারিয়ে ফেলেন ইউসুফ। এক দর্শককে কাছে ডেকে চড় বসিয়ে দেন গালে। বড় কোনো শাস্তিই হতে পারত, হয়নি আগে এমন আচরণের ঘটনা না থাকায়। শুধু ভর্ৎসনাতেই পার পেয়ে যাচ্ছেন ইউসুফ। টাইমস অব ইন্ডিয়া।