ইডেনে সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ছেলে সৌরভ গাঙ্গুলী নিজের মাঠ ইডেন গার্ডেনে সর্বশেষ খেলেছেন ২০০৭ সালে। এরপর এই মাঠে সৌরভের পা পড়েছে ক্রিকেট প্রশাসক হিসেবে। এবার ইডেনের সঙ্গে আরও শক্তভাবে জড়িয়ে যাচ্ছে তাঁর নাম। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) ইডেনের একটি গ্যালারির নাম রেখেছে সৌরভের নামে। ভারতের সাবেক অধিনায়কের নামাঙ্কিত গ্যালারিটির উন্মোচন হবে আজ। আজ ইডেনেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। আইএএনএস।