ইডেনেও ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢং ঢং ঢং। ঘণ্টার শব্দ শুনলেই বোঝা যায় লর্ডসে টেস্ট শুরুর সময় হলো বলে! ক্রিকেট তীর্থে অনেক দিন থেকেই এই রীতি চলে আসছে। নিজে তো ঘণ্টার শব্দ শুনেছেনই, একবার সেটি বাজানোর সৌভাগ্যও হয়েছে সৌরভ গাঙ্গুলীর। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান এ রকমই একটি ঘণ্টা রাখতে চান ইডেন গার্ডেনেও। টেস্ট ম্যাচের প্রতি সকালে একজন সাবেক ক্রিকেটার ঘণ্টাটি বাজাবেন। শুধু মুখে বলেই থামেননি সৌরভ, এর মধ্যে ঘণ্টা আনার ব্যবস্থাও শুরু করে দিয়েছেন। সেপ্টেম্বরে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজেই এই ঘণ্টা বাজার কথা। ঘণ্টা তো একটি নতুন বিষয়, এর সঙ্গে ইডেনে একটি ‘ফ্যান জোন’ করা হচ্ছে, যেখানে খেলবে বাচ্চারা। ইন্ডিয়া টুডে।