ইডেনের সেরা জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল প্রথম সেশনে ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভারত। উদ্ধার করেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। ইডেন গার্ডেনে চতুর্থ উইকেট জুটিতে ভারতীয় রেকর্ড ১৪১ রান করেই থেমেছেন দুজন। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের গড়া ১৪০ রানের রেকর্ডটি ভেঙেছেন দুজন। তবে সব মিলিয়ে রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ১৯৫৮ সালে রোহান কানহাই ও বাসিল বুচার চতুর্থ উইকেটে যোগ করেছিলেন ২১৭ রান। তবে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখনো লক্ষ্মণ-দ্রাবিড়ের, ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম উইকেটে ৩৭৬ রান করেছিলেন দুজন।
ইডেনে যেকোনো জুটিতে সর্বোচ্চ রান
জুটি সাল
৩৭৬ লক্ষ্মণ-দ্রাবিড় ২০০১
৩৪৪* গাভাস্কার-ভেংসরকার ১৯৭৮
২৮০ রোহিত-অশ্বিন ২০১৩
২৫৯* লক্ষ্মণ-ধোনি ২০১০
২৪৯ শেবাগ-টেন্ডুলকার ২০১০