ইতিহাসই গড়তে হবে ভারতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মিথের সেঞ্চুরিতে রানের পাহাড় অস্ট্রেলিয়ার। ছবি: শামসুল হক
স্মিথের সেঞ্চুরিতে রানের পাহাড় অস্ট্রেলিয়ার। ছবি: শামসুল হক

সিডনিতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। জিততে হলে নির্ধারিত ৫০ ওভারে ভারতকে করতে হবে ৩২৯ রান। কথা হলো, এ রান কি তাড়া করতে পারবে ভারত?

বিশ্বকাপে ৩০০ রানের বেশি তাড়া করে জিততে পেরেছে মাত্র চারটি দল-শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মজার ব্যাপার, এর মধ্যে সবচেয়ে বেশি জিতেছে আইরিশরা, তিনবার। এর মধ্যে দুটো জয়ের একটি ইংল্যান্ড, আরেকটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সর্বোচ্চ ৩২৮ রানের লক্ষ্য (গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে) তাড়া করার রেকর্ডও আইরিশদের দখলেই। অন্যদিকে শ্রীলঙ্কা জিতেছে দুবার, ইংল্যান্ড ও বাংলাদেশ একবার করে। আর গত ৫ মার্চ নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ (৩১৯ রান)।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে ভারত কখনো ৩০০ রান তাড়া করে জেতেনি। কাজেই মহেন্দ্র সিং ধোনির দলকে জিততে হলে আজ ইতিহাসই গড়তে হবে। তবে ভারতের জন্য সবচেয়ে বড় প্রেরণা এই অস্ট্রেলিয়া। কারণ, এসসিজিতে ২০১১ সালের ২ ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৩৪ রানের তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। যেটি এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। তা ছাড়া ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটিও অস্ট্রেলিয়ার বিপক্ষে। জয়পুরে ২০১৩ সালের ১৬ অক্টোবরে ৩৬০ রানের লক্ষ্য তাড়া করেছিল ভারত।