ইনজামামের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনজামাম-উল-হক
ইনজামাম-উল-হক

পাকিস্তান-ভারতের লড়াইটা চিরপ্রতিদ্বন্দ্বিতার। মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান বেশ এগিয়ে থাকলেও বিশ্বকাপের চিত্র বরাবরই অন্য রকম। এখন পর্যন্ত পাঁচবার দু-দলের লড়াই দেখেছে বিশ্বকাপ, পাকিস্তান হেরেছে সব কটিতেই। চিত্রটা কি বদলাবে এবার? নাকি ৫-০ বেড়ে হবে ৬-০? পাকিস্তানের হয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে সব কটি ম্যাচেই খেলা ইনজামাম-উল-হক মনে করছেন, ভারতের কাছে হারলেও সমস্যা নেই। তবে সেটা শর্তসাপেক্ষ, ‘আমার মনে হয় পাকিস্তান-ভারত ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হবে। যেন ফাইনালের আগেই আরেক ফাইনাল! কিন্তু ভারতের কাছে হারলেও আমার খারাপ লাগবে না, যদি পাকিস্তান বিশ্বকাপ জিততে পারে।’
ভারত-পাকিস্তান ম্যাচে ভারতকে এগিয়েও রাখছেন সাবেক পাকিস্তান অধিনায়ক, ‘মানিয়ে নেওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আর ভারত এই সুবিধাটা পাবে। কিন্তু দুদিক থেকেই নতুন বল ব্যবহারের কারণে এবার রিভার্স সুইং বড় ব্যাপার হয়ে দাঁড়াবে না।’ ক্রিকেট নেক্সট ডট কম।