ইনিংস শুরুর চেনা মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস অ্যান্ডারসন আছেন, কিন্তু টেস্টে ইংল্যান্ডের বোলিং শুরু করছেন অন্য কেউ! পরশু লর্ডসে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস দুর্লভ সেই ঘটনার সাক্ষী হলো। এবারের লর্ডস টেস্টের আগে সর্বশেষ ২০০৯ সালে লর্ডসই অ্যান্ডারসনকে ইনিংসের প্রথম বলটি করতে দেখেনি। ইংল্যান্ডের সেই টেস্টটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১১৬ টেস্টে ক্যারিয়ারে ২১৮ ইনিংসে বোলিং করেছেন অ্যান্ডারসন। এর ১৬৯টিতেই ইংল্যান্ডের বোলিং ওপেন করেছেন এই পেসার। টেস্ট ইতিহাসে অ্যান্ডারসনের চেয়ে বেশিবার ইনিংসের প্রথম বলটি করেছেন মাত্র তিন জন—কপিল দেব, গ্লেন ম্যাকগ্রা ও চামিন্ডা ভাস।
টেস্টে সবচেয়ে বেশিবার বোলিং ওপেন
ম্যাচ মোট ইনিংস
২১০ কপিল দেব (ভারত) ১৩১ ২২৭
১৯৯ গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ১২৪ ২৪৩
১৮০ চামিন্ডা ভাস (শ্রীলঙ্কা) ১১১ ১৯৪
১৬৯ জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ১১৬ ২১৮
১৩৮ রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) ৮৬ ১৫০