ইনিংসে ২৩ ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের ৩০ সদস্যের দলে ছিলেন। কিন্তু বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়নি। প্রাথমিক দল থেকে বাদ পড়া সেই কলিন মানরোই কিনা কাল গড়লেন ইতিহাস। নিউজিল্যান্ড ক্রিকেটের সবচেয়ে স্মরণীয় দিনটাকে আরও রাঙালেন তিনি ব্যক্তিগত অর্জনে। প্রথম শ্রেণির ক্রিকেটে ছক্কার বিশ্ব রেকর্ড এখন তাঁর!
নিউজিল্যান্ডের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন এই বাঁ-হাতি নেপিয়ারে প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে অকল্যান্ডের হয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ছক্কা মেরেছেন ২৩টি!
প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ইনিংসে সর্বোচ্চ ১৬ ছক্কা মেরেছিলেন চারজন—অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস, ইংল্যান্ডের গ্রাহাম নেপিয়ার, নিউজিল্যান্ডের জেসি রাইডার ও বাংলাদেশের মুক্তার আলী।
ম্যাকলিন পার্কে মানরো খেলেছেন ১৬৭ বল, ২৩ ছয়ের সঙ্গে ১৭ চার। নামের পাশে ২৮১ রান। প্রথম ইনিংসে অকল্যান্ড ৬৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর ক্রিজে এসেই মেরে খেলতে শুরু করলেন মানরো। ফিফটি ছুঁয়েছেন ৩০ বলে, ৬৮ বলে সেঞ্চুরি। ২৮ বছর বয়সী মানরো ডাবল সেঞ্চুরি করলেন ১৩৩ বলে। প্রথম দিন শেষে অকল্যান্ড ৫ উইকেটে ৪৭১। ক্রিকইনফো, উইজডেন।