ইমরানকে পাচ্ছেন না তামিমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল গড়ার পরপরই পেশোয়ার জালমির পক্ষ থেকে জানানো হয়েছিল ফেব্রুয়ারিতে শুরু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁদের ‘মেন্টর’ হিসেবে কাজ করবেন ইমরান খান। শহীদ আফ্রিদির এই দলেই আছেন বাংলাদেশের তামিম ইকবাল। কিন্তু ইমরানকে গুরু হিসেবে পাওয়ার আশা পূরণ হচ্ছে না পেশোয়ার জালমির ক্রিকেটারদের। রাজনৈতিক ব্যস্ততায় পিএসএল চলাকালীন পেশোয়ারের ‘মেন্টর’ হতে অপারগতা জানিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ৪ ফেব্রুয়ারি আরব আমিরাতে শুরু হবে পিএসএলের প্রথম আসর। আইএএনএস।