ইমরানের কাঠগড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্ব খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আপাতদৃষ্টিতে দলের বাজে পারফরম্যান্সই দলটির এই বিদায়ের কারণ। তবে দলের ব্যর্থতা নিয়ে আরও গভীরে দৃষ্টি দিয়েছেন ইমরান খান। এই ব্যর্থতার পেছনে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক দায় দেখছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের! পাকিস্তান ক্রিকেটকে ‘ফিক্স’ করতে ক্রিকেট বোর্ডে (পিসিবি) সরকার ‘ইলেকশন ফিক্সার’ নাজাম শেঠিকে তুলে এনেছেন বলে মন্তব্য ইমরানের। সাবেক পিসিবি-প্রধান শেঠি পিসিবির বর্তমান নির্বাহী কমিটির প্রধান। সাধারণ নির্বাচনের পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ছিলেন শেঠি। নির্বাচনের পর ইমরান পাতানো নির্বাচনের অভিযোগ তুলেছিলেন। ‘ইলেকশন ফিক্সার’ শেঠিকে পিসিবিতে এনে তুলে শরিফ সরকার ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে ফেলেছেন বলে অভিযোগ ইমরানের। পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখা এবং ঘরোয়া ক্রিকেটকাঠামোয় ব্যাপক পরিবর্তনের পরামর্শ তাঁর। আইবিএন।