ইমরানের শপথে যোগ দিতে যা করছেন সিধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ইমরান খানের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান নভজোৎ সিং সিধু
নভজোৎ সিং সিধু। ছবি: এএফপি
নভজোৎ সিং সিধু। ছবি: এএফপি

২৬ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইমরান খান। ১৮ আগস্ট ইসলামাবাদে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। সে উপলক্ষে দেশ-বিদেশের অনেক বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক। সে তালিকায় আছেন ভারতীয় সাবেক ব্যাটসম্যান নভজোৎ সিং সিধু। যিনি বর্তমানে পাঞ্জাবের প্রাদেশিক মন্ত্রী।

পাকিস্তান-ভারতের রাজনৈতিক সম্পর্কে বৈরিতা থাকলেও ইমরানের নিমন্ত্রণ রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিধু। ইতিমধ্যে পাঞ্জাব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অনুমতির জন্য আবেদন করেছেন। আনুষ্ঠানিক কিছু কাজের জন্য গতকাল ভারতে অবস্থানরত পাকিস্তান দূতাবাসেও গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, ‘আমি কিছু আনুষ্ঠানিকতার জন্য এখানে এসেছি। আমি সরকারের অনুমতির জন্য আবেদন করেছি। এখন ভারত সরকারের অনুমতির ওপর সবকিছুই নির্ভর করছে।’

সিধু ছাড়াও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারকেও আমন্ত্রণ জানিয়েছেন ইমরান। কিন্তু মায়ের জন্মদিন অনুষ্ঠানের জন্য যেতে পারছেন না গাভাস্কার। দেখা যাক ইমরানের অনুষ্ঠানে সিধু উপস্থিত থাকতে পারেন কি না?