ইমরুল এখনই ফিরছেন না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমে ঠিক হয়েছিল চর্মরোগে আক্রান্ত ইমরুল কায়েসকে দ্রুত দেশে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট আপাতত সিদ্ধান্ত বদলেছে। ইমরুলের সারা গায়ে লাল হয়ে ফুলে গেছে। অ্যালার্জি অথবা অন্য কোনো কারণে ত্বকের সংক্রমণ হয়ে থাকতে পারে। গত দুই দিনে স্থানীয় দুজন চিকিৎসক তাঁকে দেখেছেন। কিন্তু বাঁহাতি এই ব্যাটসম্যানের অবস্থার বিশেষ উন্নতি হয়নি। এ অবস্থায় দেশে পাঠানো হলে ইবোলা ভাইরাস সন্দেহে না আবার বিমানবন্দরে ঝামেলায় পড়েন! তাই তাঁর উন্নতির জন্য অপেক্ষা করতে চাইছেন কর্মকর্তারা। ইমরুলের শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে দিন কয়েক পর ঢাকায় পাঠানো হবে, ১৩ অথবা ১৫ সেপ্টেম্বর। সেক্ষেত্রে নিশ্চিত করেই দ্বিতীয় টেস্ট খেলছেন না। টিম হোটেলে তাঁকে আলাদাভাবে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।