ইমরুলের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএলে ভালো খেলো, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হও, তাহলেই শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টের দলে জায়গা মিলতে পারে। নির্বাচকেরা শর্তগুলো দিয়েছেন ইমরুল কায়েসকে। কাল প্রথম শর্তটা ইমরুল অনেকটাই পূরণ করে ফেললেন। চট্টগ্রামে পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ইমরুল। তিনে নেমে ১৩৬ রান করেছেন এই বাঁহাতি। তাঁর দল দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে অলআউট ২৯৬ রানে। ইমরুল ছাড়া বলার মতো রান পেয়েছেন শুধু ওপেনার এনামুল হক (৫৮)। পূর্বাঞ্চল ৮ ওভারে বিনা উইকেটে ৪ রান তুলে দিন শেষ করেছে।
সিলেটে অন্য ম্যাচে ১৮১ রানে অলআউট হয়েছে মধ্যাঞ্চল। সর্বোচ্চ ৬৩ রান ওপেনার সাইফ হাসানের। ৬২ রানে শেষ ৮ উইকেট হারানো মধ্যাঞ্চলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ তাইবুর রহমানের (৪০*)। ৫ উইকেট নিয়েছেন উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। ৩ উইকেটে ৬৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে উত্তর।