ইমরুলের 'সেঞ্চুরি' ওবাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমরুল কায়েস বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন ২০০৮ সালের ১৪ অক্টোবর। চট্টগ্রামে সেই ওয়ানডেতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। প্রায় আট বছর আড়াই মাস পর আজ সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই নিজের শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন ইমরুল। ২৬ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ইমরুল অবশ্য দলের বাইরেই ছিলেন বেশির ভাগ সময়। তাঁর অভিষেকের পর নিউজিল্যান্ড সফরের তৃতীয় ওয়ানডে পর্যন্ত বাংলাদেশ খেলেছে ২২৭টি ম্যাচ। এই সময়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২১৯টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। সব মিলিয়েও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মোট ২৭২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ইমরুলের আগে বাংলাদেশের হয়ে ১০০ ম্যাচ খেলেছেন ১৪ জন।

বাংলাদেশেরহয়েসবচেয়েবেশিম্যাচ

                                                অভিষেক     টেস্ট           ওয়ানডে      টি–টোয়েন্টি

২৭২ মুশফিকুর রহিম        ২০০৫      ৫০         ১৬৫       ৫৭

২৬৪ সাকিব আল হাসান    ২০০৬      ৪৪         ১৬৬       ৫৪

২৫৯ মোহাম্মদ আশরাফুল   ২০০১      ৬১         ১৭৫        ২৩

২৫৮ তামিম ইকবাল        ২০০৭      ৪৪         ১৬২        ৫২

২৫২ মাশরাফি বিন মুর্তজা   ২০০১      ৩৬         ১৬৭        ৪৯