ইমার্জিং কাপ ক্রিকেট বাংলাদেশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিকভাবে টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল দুবাইয়ে। কিন্তু কাল এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে ইমার্জিং কাপ ক্রিকেট শেষ পর্যন্ত বাংলাদেশেই হচ্ছে। ভেন্যু এখনো ঠিক না হলেও দিন-তারিখ চূড়ান্ত। ১৫ মার্চ শুরু হয়ে আট দলের টুর্নামেন্টটি শেষ হবে ২৬ মার্চ।
৫০ ওভারের ম্যাচের টুর্নামেন্টে আট দলের মধ্যে থাকবে এশিয়ার চার টেস্টখেলুড়ে দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে এই চার দল খেলবে মূলত তাদের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। জাতীয় দলের খেলোয়াড় খেলাতে পারবে ৪ জন করে। টুর্নামেন্টের অন্য চার দল আফগানিস্তান, আরব আমিরাত, নেপাল ও হংকং খেলবে জাতীয় দল নিয়ে।