ইরাঙ্গার বোলিং অ্যাকশন অবৈধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলার সময় হৃৎস্পন্দন অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ডাবলিনের হাসপাতালে ভর্তি হয়েছিলেন শামিন্দা ইরাঙ্গা। কয়েক ঘণ্টা পর হাসপাতাল থেকেই শ্রীলঙ্কান পেসারকে শুনতে হলো আরেক দুঃসংবাদ, অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাঁকে নিষিদ্ধ করেছে আইসিসি। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, নিরপেক্ষ তদন্তে অবৈধ প্রমাণিত হয়েছে ইরাঙ্গার বোলিং অ্যাকশন। সব ডেলিভারির সময়ই নাকি শ্রীলঙ্কান পেসারের কনুই ১৫ ডিগ্রির নির্ধারিত সীমার বেশি বেঁকে যায়। এএফপি।