ইস্টবেঙ্গল-সাইফ প্রীতি ম্যাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে কলকাতায় ক্যাম্প করছে প্রিমিয়ার লিগের নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। পরশু দলটি প্রথম প্রীতি ম্যাচ খেলেছে স্থানীয় দ্বিতীয় ডিভিশনের শীর্ষ দল সাউদার্ন সমিতির সঙ্গে। ম্যাচটা ২-২ গোলে ড্র হয়। আগামী মঙ্গলবার দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ধারেভারে অনেক বড় কলকাতার পরাশক্তি ইস্টবেঙ্গল। তৃতীয় ম্যাচটি মোহনবাগানের সঙ্গে খেলার চেষ্টা করছে সাইফ স্পোর্টিং। শীর্ষ ফুটবলে অভিষেকের আগেই তারা দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্প করে একটা বড় উদাহরণই গড়ল।