ইয়াসিরেই শেষ জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিন দুর্বোধ্য এক রহস্য হয়েই রইল জিম্বাবুয়ের কাছে। কাল হারারেতে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকেরা ১৩২ রানে হারল স্পিনের ফাঁসে আটকেই। ২৬ রানে ৬ উইকেট নিয়ে একাই জিম্বাবুয়ের ব্যাটিং ধসিয়ে দিয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। ৩ উইকেট নিয়ে উৎসবে শামিল শোয়েব মালিকও।
টসে হেরে ব্যাট করতে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। এই বিপর্যয় সামলে শেষ পর্যন্ত পাকিস্তান ২৫৯ রান করে মোহাম্মদ রিজওয়ান ও ইমাদ ওয়াসিমের ১২৪ রানের জুটির সৌজন্যে। টি-টোয়েন্টি সিরিজ-সেরা ইমাদ পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ক্যারিয়ার-সেরা ৭৫ রান করে অপরাজিত থাকেন উইকেটকিপার রিজওয়ান।
২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ইয়াসির শাহ একে একে আউট করেন ব্রায়ান চারি, হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা, এলটন চিগুম্বুরা, রিচমন্ড মুতুম্বামি ও তিনাশে পানিয়াঙ্গারাকে। আগামীকাল হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। টেন ক্রিকেট, ক্রিকইনফো।