ইয়াসিরের বদলি বাবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। পরশু বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ হাতের আঙুল কেটে যায় ইয়াসিরের। সেলাইও লাগে সেখানে। তাঁর জায়গায় পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর। গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ৩৬ বছর বয়সী বাবর।