ইয়াসিরের সেঞ্চুরিতে জিতল বাংলাদেশ 'এ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় দিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ‘এ’ দল। ফাইল ছবি
জয় দিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ‘এ’ দল। ফাইল ছবি

আয়ারল্যান্ডকে খালি হাতেই ফেরাল বাংলাদেশ। আজ আয়ারল্যান্ড ‘এ’ দলকে শেষ এক দিনের ম্যাচে ৭৬ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের একমাত্র বেসরকারি টেস্ট জয়ের পর চারটি সীমিত ওভারের ম্যাচেই জিতল স্বাগতিক দল। 

আজ জয়ের নায়ক দুজন—ইয়াসির আলী ও আবু হায়দার। ঢিমেতালে শুরু করা ‘এ’ দল যে ২৮৬ রান তুলতে পেরেছে এর কৃতিত্বটা ইয়াসির আলীর। সিরিজে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এনামুল হক ও নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১৫ ওভারের মধ্যেই। মাত্র ৫৭ রানে দুই উইকেটে হারানো দলকে পথ দেখিয়েছেন ইয়াসির ও সাদমান। ১৩২ রানের তৃতীয় উইকেট জুটির পর ওপেনার সাদমান ফিরেছেন ৬৮ রান করে। ইয়াসিরকে অবশ্য ফেরাতে পারেনি কেউ। ১০১ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন চারে নামা ইয়াসির। লিস্ট ‘এ’তে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকাতে ৮ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। তাঁর এমন ইনিংসেই ৬ উইকেটে ২৮৬ রান তোলে স্বাগতিক দল।
রান তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল আইরিশরা। ২ উইকেটে ১১৭ রান তুলে ফেলেছিল সফরকারী দল। ২৬তম ওভারে পেসার ইমরান আলী জন অ্যান্ডারসনকে ফেরানোর পর ধসের শুরু। ৯৩ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৪৩.৪ ওভারে আইরিশরা অলআউট ২১০ রানে। ৩৮ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলিং জাতীয় দল থেকে হয়ে যাওয়া মুখ আবু হায়দার। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন ইমরান ও সানজামুল।