প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইয়ে খেলা সর্বশেষ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন সরফরাজ আহমেদ। আবুধাবি ঘুরে পাকিস্তান আবার দুবাইয়ে, দুই ম্যাচের খরা কাটিয়ে আবার সেঞ্চুরি পাকিস্তানি উইকেটকিপারের। কাল তৃতীয় টেস্ট সেঞ্চুরিটি করার পর ১২ ম্যাচের ২১ ইনিংসে ৪৪.৪৭ গড়ে সরফরাজের রান এখন ৭৫৬। উইকেটকিপার হিসেবে টেস্টে কমপক্ষে ২০ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের ব্যাটিং গড়ে করাচির এই ক্রিকেটার আছেন চার নম্বরে। ৪৭.৬০ গড়ে ৫৫৭০ রান করে সরফরাজের ঠিক ওপরেই অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। দুইয়ে অ্যান্ডি ফ্লাওয়ার, জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ঠিক ১০০ ইনিংসে ৫৩.৭০ গড়ে করেছেন ৪৪০৪ রান। ৫৬.৯৬ গড় নিয়ে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স সবার ওপরে। ২১ ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে ১৮২৩ রান ডি ভিলিয়ার্সের।