উইকেটকিপারদের সেঞ্চুরির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রথম টেস্টে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৫০। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হেডিংলিতে ১৪০। ইংল্যান্ডের উইকেটকিপার জনি বেয়ারস্টো বছরের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটা পেয়ে গেলেন ক্রিকেট-তীর্থ লর্ডসে—এবার অপরাজিত ১৬৭। বছরের অর্ধেক যেতে না-যেতেই ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যানের তিন সেঞ্চুরি করে হুমকির মুখে ফেলেছেন এবি ডি ভিলিয়ার্সকে। ২০১৩ সালে উইকেটকিপার হিসেবে ৪টি সেঞ্চুরি করেছিলেন ডি ভিলিয়ার্স। এক পঞ্জিকাবর্ষে কোনো উইকেটকিপার ব্যাটসম্যান চার বা তার বেশি সেঞ্চুরি পাননি। এক পঞ্জিকাবর্ষে উইকেটকিপার হিসেবে তিন সেঞ্চুরির উদাহরণই আছে মাত্র ১২টি। এর চারটিই আবার অস্ট্রেলিয়ান গ্রেট অ্যাডাম গিলক্রিস্টের।
বছের সবচেয়ে বেশি সেঞ্চুরি (উইকেটকিপার)
৪ এবি ডি ভিলিয়ার্স দ. আফ্রিকা ২০১৩
৩ অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া ২০০১, ২০০৩, ২০০৪, ২০০৫
অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুয়ে ২০০০, ২০০১
ফিল ডুজন ও. ইন্ডিজ ১৯৮৪
মার্ক বাউচার দ. আফ্রিকা ১৯৯৯
কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা ২০০১
ম্যাট প্রায়র ইংল্যান্ড ২০১১
এবি ডি ভিলিয়ার্স দ. আফ্রিকা ২০১৩
সরফরাজ আহমেদ পাকিস্তান ২০১৪
জনি বেয়ারস্টো ইংল্যান্ড ২০১৬