উইকেটশূন্য মুস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই যেন মুদ্রার উল্টো পিঠটা দেখতে হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। পুনের সঙ্গে আগের ম্যাচের পর কাল দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গেও রইলেন উইকেটশূন্য। ৪ ওভার বল করে দিয়েছেন ৩৯ রান। আইপিএলে এক ম্যাচে এর চেয়ে বেশি রান আর দেননি মুস্তাফিজ। তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদও হোঁচট খেয়েছে, দিল্লির কাছে হেরে গেছে ৭ উইকেটে।
শুরুতে ব্যাট করে হায়দরাবাদ ২০ ওভারে করতে পেরেছিল ১৪৬ রান। ৩০ বলে ৪৬ রান করে দারুণ একটা শুরু এনে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ১৩৫ থেকে ১৪৩—এই ৮ রানে ৫ উইকেট হারিয়ে হায়দরাবাদের রান বেশি হয়নি। সেই রান তাড়া করে শুরু থেকেই দিল্লি ছিল স্বচ্ছন্দ। শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখেই হায়দরাবাদের লক্ষ্যটা পেরিয়ে গেছে। ক্রিকইনফো।