উইকেটের জন্য এত কষ্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশার এক সিরিজ গেল পাকিস্তানের। ব্যাটিংয়ে তবু আজহার আলী, ইউনিস খান কিংবা আসাদ শফিকেরা কিছু সময়ের জন্য দলকে ভরসা দিয়েছেন, কিন্তু বোলাররা পুরো সিরিজেই ডুবিয়েছেন দলকে। সিরিজে ৩৩ উইকেট পেতেই ১৯৯৮ রান খরচ করেছেন পাকিস্তানি বোলাররা। অর্থাৎ উইকেটপ্রতি বোলারদের খরচ হয়েছে ৬০.৫৪ রান। পাকিস্তানের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এটি। এর আগে ১৯৬২ সালে ইংল্যান্ড সফরে প্রতিটি উইকেটের জন্য ৬৩.৮৩ রান দিয়েছিল পাকিস্তান। তবে তিন বা এর বেশি টেস্টের কোনো সিরিজে সবচেয়ে বাজে গড়ের রেকর্ডগুলোর তুলনায় পাকিস্তানের এমন পারফরম্যান্সকেও ভালো দেখাচ্ছে। ২০১৫-১৬ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিন টেস্টে মাত্র ১২ উইকেট পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। বোলিং গড়? ১২২.১৬!

সিরিজে সবচেয়ে বাজে গড়

গড়           দল                    প্রতিপক্ষ             উইকেট          সাল

১২২.১৬    ওয়েস্ট ইন্ডিজ     অস্ট্রেলিয়া            ১২          ২০১৫-১৬

১০৬.৮৫   বাংলাদেশ        শ্রীলঙ্কা              ১৪          ২০০৭

১০২.৪০    নিউজিল্যান্ড      দক্ষিণ আফ্রিকা      ১৫          ১৯৯৮-৯৯

৮৩.০৪     নিউজিল্যান্ড      অস্ট্রেলিয়া           ২২          ১৯৯৩-৯৪

৭০.৭৬     শ্রীলঙ্কা           অস্ট্রেলিয়া           ২৬          ১৯৯৫-৯৬