উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজও বাংলাদেশের ‘বিপদ’ হয়ে দাঁড়িয়েছেন ব্রাফেট। ফাইল ছবি
আজও বাংলাদেশের ‘বিপদ’ হয়ে দাঁড়িয়েছেন ব্রাফেট। ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল মুশফিকুর রহিমকে। সিরিজের শেষ টেস্টেও একই সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়কের। এখনো পর্যন্ত মুশফিকের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে পারেননি বাংলাদেশের বোলাররা। মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ৬১।
ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরাও খুব ধীরলয়ে রান তুলছেন। বাংলাদেশের বোলারদের খুব বেশি সুযোগ দেননি দুই ওপেনার ক্রেইগ ব্রাফেট ও লিওন জনসন। ব্রাফেট উইকেটে রয়েছেন ২০ ও জনসন ২৭ রানে। তবে বাংলাদেশ দল উইকেট তুলে নিতে ব্যর্থ হলেও অতিরিক্ত রান দেওয়ার ক্ষেত্রে বেশ ‘উদারতা’ দেখিয়েছে! সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনের বাকি সেশনে বাংলাদেশ দল কতটুকু সাফল্য দেখাতে পারে, সেটিই দেখার।