প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পরশু সেন্ট কিটসে দুই দলের দুই উইকেটকিপার দিনেশ রামদিন (১৬৯) আর মুশফিকুর রহিম (৭২) মিলে করেছেন ২৪১ রান। ওয়ানডেতে এক ম্যাচে উইকেটকিপারদের মিলিত রানের দিক থেকে এটি তৃতীয় সর্বোচ্চ। ২০০৫ সালের অক্টোবরে জয়পুরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কুমার সাঙ্গাকারা (১৩৮*) ও মহেন্দ্র সিং ধোনি (১৮৩*) মিলে করেছিলেন ৩২১ রান, দুই দলের উইকেটকিপারের মিলিত রানের দিক থেকে এটি সর্বোচ্চ। দুজনেই অপরাজিত সেঞ্চুরি করলেও দল জেতায় ওই ম্যাচ শেষে হাসিটা ছিল ধোনির মুখে। দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা হয়েছে এ বছর জানুয়ারিতে। নিউজিল্যান্ডের লিংকনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হল্যান্ড উইকেটকিপার ওয়েসলি বারেসি (১৩৭*) ও কেনিয়ার উইকেটকিপার ইরফান করিম (১০৮) মিলে করেছিলেন ২৪৫ রান।