উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি পেলেন আরেক স্বীকৃতি। ছবি: প্রথম আলো
মাশরাফি পেলেন আরেক স্বীকৃতি। ছবি: প্রথম আলো

তাঁর দুর্দান্ত নেতৃত্বেই ওয়ানডেতে গত বছর বাংলাদেশ পেয়েছিল একের পর এক সাফল্য। এ বছর শুরুটা যেমনই হোক, মাশরাফি বিন মুর্তজাকে আগের মৌসুমের সাফল্যের স্বীকৃতি দিল উইজডেন ইন্ডিয়া অ্যালমানাক। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার অ্যালমানাকের ভারতীয় সংস্করণ ২০১৪-১৫ মৌসুমের ছয় বর্ষসেরা ক্রিকেটারের একজন মাশরাফি।
গত শুক্রবার জয়পুর সাহিত্য উৎসবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে উইজডেন ইন্ডিয়ার ২০১৬ সংস্করণ। অ্যালমানাকের চতুর্থ সংস্করণের মোড়ক উন্মোচন করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক অনিল কুম্বলে ও ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া।
মাশরাফির সঙ্গে গত মৌসুমের অন্য সেরা পাঁচ ক্রিকেটার পাকিস্তানের ইউনিস খান, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও বিনয় কুমার, ইংল্যান্ডের জো রুট ও শ্রীলঙ্কার ধাম্মিকা প্রসাদ। চতুর্থ সংস্করণের প্রচ্ছদে রয়েছেন ভারতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।