উইন্ডিজের চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ডামাডোলে অনেকটাই চাপা পড়েছিল বিষয়টি। কিন্তু বিশ্বকাপ শেষে আবার উঠে আসার কথা আলোচনায়। বিশেষ করে সামনেই যখন বিসিসিআইয়ের সভা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে চাওয়া ক্ষতিপূরণের প্রসঙ্গ আবার আলোয় আসবে নিশ্চিত। সেটা বুঝেই নিজেদের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ক্যারিবিয়ান বোর্ড। ক্ষতিপূরণের অর্থ দিয়ে নয়, ডব্লুআইসিবি প্রধান নির্বাহী জেমস মিউরহেড সমাধান খুঁজছেন মাঠের ক্রিকেটেই, ‘এমনও হতে পারে, ওরা বলল ওই টেস্টগুলোর বদলে কয়েকটি ওয়ানডে খেলতে...ব্যাপারটি হলো আলাপ-আলোচনার। ওদের সঙ্গে এখনো আমরা বসতে পারিনি। তবে একটি প্রতিনিধিদল পাঠানোর কথা ভেবেছি।’ গত অক্টোবরে ভারত সফরে গিয়ে বোর্ডের সঙ্গে চুক্তিসংক্রান্ত ঝামেলায় মাঝপথেই দেশে ফিরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। পরে ক্ষতিপূরণ বাবদ ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ কোটি ২০ লাখ ডলার দাবি করে বসে ভারত। আইএনএস।