উইন্ডিজের নতুন কোচ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের সেপ্টেম্বরে ফিল সিমন্সকে বরখাস্ত করার পর থেকেই ফাঁকা ছিল পদটা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোচ হিসেবে সেই পদে এবার এলেন স্টুয়ার্ট ল। দুই বছরের জন্য ৪৮ বছর বয়সী সাবেক এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)।
জেমি সিডন্স চলে যাওয়ার পর ২০১১ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ল। মাস দশেক পরই যদিও পদত্যাগ করেছিলেন। তবে তাঁর অধীনেই ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
লয়ের সঙ্গে ডব্লুআইসিবির চুক্তিটা শেষ হবে ২০১৯ সালের ফেব্রুয়ারিতেই, ইংল্যান্ডে হতে যাওয়া পরের বিশ্বকাপের কিছুদিন আগে!
এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন স্টুয়ার্ট ল। ইএসপিএন, এএফপি।