উইন্ডিজের প্রত্যাখ্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব নাকচ করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মার্চের মাঝামাঝি ম্যাচ দুটি খেলার জন্য তাদের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রথমে সাড়া দিলেও পরে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ‘না’ করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন পাকিস্তান সফর করার জন্য ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার মতামত চেয়েছিল। ফিকার সবুজসংকেত না পাওয়াতেই এ সিদ্ধান্ত। ক্রিকইনফো।