উইন্ডিজের ব্যাটিং বিপর্যয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকেটে তেমন কিছু নেই, তাই টস জিতে ব্যাটিংটাই বাছলেন দিনেশ রামদিন। কিন্তু কাল শুরু ডমিনিকা টেস্টে অধিনায়ককে হতাশায় ডোবালেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। প্রথম দিনের চা-বিরতির আগেই ১৪৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা।
শুরুটা অবশ্য অত খারাপ ছিল না ক্যারিবীয়দের। শুধু ওপেনার ক্রেগ ব্রাফেটের (১০) উইকেটটি হারিয়ে ৬৩ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। বিপর্যয় এরপরই। ৬৩ থেকে ৯১, এই ২৮ রানের মধ্যেই ৫ উইকেট নেই। এরপর রামদিন (১৯) ও হোল্ডারের (২১) ৩০ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ। তবে ১২ রানের ব্যবধানে ফিরেছেন দুজনই। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান ওপেনার শাই হোপের। অস্ট্রেলিয়ার পেসার হ্যাজলউড ও জনসন নিয়েছেন ৩টি করে উইকেট। ২ উইকেট পেয়েছেন স্টার্ক। ক্রিকইনফো।