উইন্ডিজের শেষ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতবে ওয়েস্ট ইন্ডিজ? উত্তরটা সময়ই বলবে। তবে বাস্তবতা এই, সিরিজ বাঁচাতে হলে আজ শুরু ব্রিজটাউন টেস্টে জিততেই হবে ক্যারিবীয়দের। প্রথম দুই টেস্ট শেষে প্রতিপক্ষ ইংল্যান্ড এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
তবে খেলতে নামার আগে একটা সুসংবাদই পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কাঁধের চোটের কারণে গ্রেনাডা টেস্টে দলের বাইরে থাকা জেরম টেলর সুস্থ হয়ে উঠেছেন। পুরোপুরি ফিট জেসন হোল্ডারও। অ্যাঙ্কেল মচকে যাওয়ায় দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল দুর্দান্ত এক সেঞ্চুরি করে প্রথম টেস্ট বাঁচিয়ে দেওয়া পেসারকে। কাল দুজনেরই ফিট হয়ে ওঠার কথা জানিয়েছেন কোচ ফিল সিমন্স।
ইংল্যান্ড গ্রেনাডা টেস্টজয়ী দলটিকেই ব্রিজটাউন টেস্টের জন্য রেখে দিতে পারে। আবার নামতে পারে দুই স্পিনারকে নিয়েও। ব্লিচার রিপোর্ট।