উইন্ডিজের সামনে ২৫২ রানের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪২ ওভার শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ১৬৭। ৫০ ওভার শেষে সেটি গিয়ে দাঁড়াল ২৫১/৪। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে কাল অ্যান্টিগায় শেষ ৮ ওভারে ভারত তুলেছে ৮৪ রান! অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের ৮১ রান দলকে দিয়েছে আড়াই শ রানের স্কোর। ৭৯ বলে ৭৮* করেন ধোনি। যাদব ২৬ বলে ৪০*। এ রিপোর্ট লেখা পর্যন্ত এভিন লুইসকে (২) হারিয়ে ৫ ওভারে ১৯ রান করেছে স্বাগতিকেরা। ক্রিকইনফো।