উইলিয়ামসনের চোট
বিশ্বকাপে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের অন্যতম ভরসা তিনি। সেই কেন উইলিয়ামসনের চোটে কিউইদের কপালে একটু ভাঁজ তো পড়বেই। নিউজিল্যান্ড ক্রিকেট অবশ্য বলছে খুব গুরুতর কিছু নয়, দিন দশেকের মধ্যেই ঠিক হয়ে যাবেন উইলিয়ামসন। তার মানে চাইলে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সাত ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটি কিংবা তিনটি ম্যাচেই খেলতে পারবেন। তবে সামনে যেহেতু বিশ্বকাপ, উইলিয়ামসনকে নিয়ে বড় কোনো ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড ক্রিকেট। পুরো ফিট হওয়ার জন্য উইলিয়ামসনকে যথেষ্ট সময় দিতে চায় তারা, ‘ও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাই সময় দিতে চাই আমরা। গত কিছুদিনে সে অনেক ক্রিকেট খেলেছে। এই সময়টা তাকে শতভাগ সেরে উঠতে সাহায্য করবে।’ অবশ্য সময়ের আগে সেরে উঠলে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের শেষ ম্যাচগুলোতেই হয়তো খেলবেন উইলিয়ামসন। ক্রিকইনফো।