প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডানেডিনে কাল সেঞ্চুরির মাত্র ১২ রান দূরে থেকে আউট হয়ে গেছেন কেন উইলিয়ামসন। সেঞ্চুরির আক্ষেপ তো আছেই, তবে ৮৮ রানের ইনিংসটাই কাল অন্যভাবে একটা অর্জন হয়ে এসেছে তাঁর জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর এই নিয়ে ১৩ বার ৮৫ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস খেললেন কিউই ব্যাটসম্যান। এক বছরে তাঁর চেয়ে বেশিবার ৮৫ ছাড়ানো ইনিংস আর কারও নেই। সমান ১৩ বার করে এ রকম ইনিংস খেলেছেন অরবিন্দ ডি সিলভা (১৯৯৭), শচীন টেন্ডুলকার (১৯৯৮), তিলকরত্নে দিলশান (২০০৯) ও হাশিম আমলা (২০১০)। কাল ৮৮ রানের ইনিংসটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর উইলিয়ামসনের ১৯তম ৫০ ছাড়ানো ইনিংস। তাঁর চেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন শুধু ইংলিশ ব্যাটসম্যান জো রুট (২০ বার)। তবে মোট রানের দিক থেকে রুটের (২১৩১) চেয়ে এগিয়ে আছেন উইলিয়ামসন (২৪৫৩)।