উইলিয়ামস-চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ লিস্ট ‘এ’ কিংবা প্রথম শ্রেণিতে খেলেছেন ২০১৪ সালে। মাত্র ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা কেসরিক উইলিয়ামসের কথা কারও মনে থাকার কথাও নয়। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালওয়াস তাঁকে দলে নিয়ে একটা বাজিই ধরেছিল। সেটির প্রতিদান ভালোই দিয়েছেন উইলিয়ামস। ১৭ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন এই পেসার। এমন সাফল্যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন তিনি। ব্যক্তিগত কারণে সিরিজের দল থেকে আন্দ্রে রাসেল সরে দাঁড়ানোয় সুযোগ পেলেন উইলিয়ামস। ক্রিকইনফো।