উইলিয়ামসন ও ওয়াটলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিন রিজার্ভে কাল রূপকথার মতো একটা দিন কাটিয়ে ফিরছেন দুই কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিং l এএফপি
বেসিন রিজার্ভে কাল রূপকথার মতো একটা দিন কাটিয়ে ফিরছেন দুই কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিং l এএফপি

এ মাঠেই গত বছর ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ষষ্ঠ উইকেটে বিশ্ব রেকর্ড জুটি গড়েছিলেন ব্রেন্ডন

.
.

ম্যাককালাম আর বিজে ওয়াটলিং। সেটা স্মরণীয় করে রাখতে এবার টেস্টের প্রথম দিনই বেসিন রিজার্ভের প্রদর্শনী দেয়ালে বসানো হয়েছিল ব্রোঞ্জের স্মারক। ম্যাককালাম আর ওয়াটলিংয়ের কীর্তির কথা লেখা সে স্মারকে। কে জানত মাত্র তিন দিন পরই ব্রোঞ্জের এই স্মারক ফলক অপ্রয়োজনীয় হয়ে যাবে!
ম্যাককালাম-ওয়াটলিং জুটির ৩৫২ রানের রেকর্ড ভেঙে কাল ওয়েলিংটনে অবিচ্ছিন্ন ৩৬৫ রানের জুটি গড়েছেন কেন উইলিয়ামসন ও ওয়াটলিং। ওয়াটলিংয়ের নামটা যদিও বদলায়নি। কিন্তু বিশ্ব রেকর্ডই যখন ভেঙে গেছে, ফলকটাও তাই বদলাতে হচ্ছেই।
বেসিন রিজার্ভ কর্তৃপক্ষ মনে হয় না কাজটা বিন্দুমাত্র ঝামেলার মনে করবে। অনেক উত্থান-পতনের পর যে টেস্টটা তৃতীয় দিন শেষে কিউইদের কাছে প্রায় হাতছাড়া মনে হচ্ছিল, ষষ্ঠ উইকেটে এ দুজনের অনন্যসাধারণ জুটিতে সেটাই এখন পুরোপুরি তাদের মুঠোয়। দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ৫২৪ রান তুলে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ৩৯০ রানের দুরূহ এক লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২৭৭ রান করে ম্যাচ জিতেছিল পাকিস্তান, এ মাঠে সেটাই সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড হয়ে আছে। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান উঠেছে ৩১১, যেটা নিউজিল্যান্ড তুলেছিল ২০০৮ সালে ইংল্যান্ডের কাছে হারা টেস্টে। কাল শেষ বিকেলে ৪৫ রান তুলতেই দিমুথ করুণারত্নের উইকেট হারানো শ্রীলঙ্কার পক্ষে জয়ের স্বপ্ন দেখা তাই একটু বাড়াবাড়ি বৈকি। ক্রাইস্টচার্চে আগের টেস্টটা জেতা নিউজিল্যান্ড অবশ্য সিরিজ জিতে যাবে ম্যাচ ড্র হলেই।
অথচ তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৫৩ রান তোলা এই নিউজিল্যান্ডকেই মনে হচ্ছিল নড়বড়ে অবস্থায়। ৮০ রান নিয়ে দিন শুরু করা উইলিয়ামসন লাঞ্চের আগেই টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরিটা পেয়ে যান। আগের দিন ২৯ ও ৬৯ রানে তাঁর দুটো ক্যাচ ছেড়েছিলেন শ্রীলঙ্কার ফিল্ডাররা। কাল সেঞ্চুরির পরই ১০৪ রানে তাঁকে আবার জীবন দিয়েছেন হেরাথ। সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরিটাকে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে রূপান্তরিত করেন উইলিয়ামসন। এর আগেই অবশ্য ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পেয়ে যান ওয়াটলিংও। কিন্তু শ্রীলঙ্কান বোলারদের ভোগান্তি শেষ হয়নি তখনো। প্রায় ৮ ঘণ্টা উইকেটশূন্য থাকার পর ম্যাককালাম যখন ইনিংস ঘোষণা করেন, টেস্ট জয়ের স্বপ্ন প্রায় ফিকে হয়ে গেছে শ্রীলঙ্কার। ক্রিকইনফো।

.
.